ঢাকা, , ,
ঢাকা, , ,

দীর্ঘ ৯ বছর পর খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
দীর্ঘ ৯ বছর পর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৭এপ্রিল ২০২৪, শনিবার দুপুরে পৌর টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখা’র আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা’র সভাপতিত্বে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সভাপতি সাদ্দাম হোসেন এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন খাগড়াছড়ি জেলা আ’লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

 

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন ও শাহেদুল আলম চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপরা,এমপি বলেন ,দেশের সকল ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা অপরিসীম। পদ-পদবি বড় বিষয় নয়। পদবিতে না থেকেও দেশের উন্নয়ন সাধন ও বাংলাদেশ ছাত্রলীগকে সু-সংগঠিত করার জন্য সবাইকে এক সাথে কাজ করে যেতে হবে।

 

 

প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমরা হাগ্রত করতে পারি,তাহলে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ সৈনিক ছাত্র ও তরুণ প্রজন্মরা। আমার লোক ছাত্রলীগের ডুকাতে হবে,এটা আমি সমর্থন করিনা, বিশ্বাসও করিনা। মেধাবীরা ছাত্রলীগে আসবে এটাই আমরা বিশ্বাস করি। সমতল অঞ্চলে আছে হিন্দু মুসলিম, আর পাহাড়ে ১১ ভাষাভাষী মানুষ আছে। ত্রিপুরা ,চাকমা,মারমা ও বাঙ্গালী সহ সকল জাতিগোষ্ঠীর সম্প্রীতির মেলবন্ধনে বসবাস করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র বদলে দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি সু-দৃঢ় হয়েছে। পাহাড়ের উন্নয়নও আজ দৃশ্যমান। এই সম্প্রীতি ও উন্নয়নে ধারা আমাদেরকে ধরে রাখতে হবে।স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

 

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, জেলা আওয়মী লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ, ২০১৫ সালের ১ জুন সর্বশেষ খাগড়াছড়ি জেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কিন্তু মাত্র এক বছরের মাথায় খাগড়াছড়ি পৌর নির্বাচনকে কেন্দ্র করে“জেলা ছাত্রলীগ সভাপতি টেকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিনের নেতৃত্বে দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। পরে ২০১৬ সালের ২৯ জুলাই তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করে দ্বন্দ্ব মিটিয়ে দলীয় কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি একত্রে পালনের নির্দেশ দেয়। কিন্তু এরপরও দ্বন্দ্ব না মেটায় কেন্দ্রীয় ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন। পরবর্তীতে উবিক মোহন ত্রিপরাকে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা কমিটির অনুমোদন দেয়া হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com