ঢাকা, , ,
ঢাকা, , ,

শরীয়তপুরে আগুনে পুড়ল ৯ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

শরীয়তপুর আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।মঙ্গলবার (৭ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার আংগারিয়া বাজারের জুতাপট্টিতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আংগারিয়া বাজারের ব্যবসায়ী মাসুদের জুতার দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত। এ সময় সেই আগুন আশপাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই আগুনে পুড়ে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. নুর হোসেন বলেন,আমার দোকান খাঁন এন্টারপ্রাইজের গার্মেন্টস পণ্যের নানা ধরনের পোশাক ছিল। এ দুর্ঘটনায় আমার প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে যায়।এখন আমার ওঠে দাঁড়াবার মতো সামর্থ্য নেই।

আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্যামল শীল বলেন, কয়েকদিন আগে ৩ লাখ টাকার মাল উঠাইছিলাম। তাছাড়াও দোকানে আরও অনেক টাকার মাল ছিল। আগুনে আমার সব মাল পুড়ে গেছে। আমি সরকারের কাছ থেকে সাহায্য চাই।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এ ঘটনায় ৫টি দোকান পুরোপুরিভাবে পুড়ে গেছে। এছাড়াও আরও ৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তসাপেক্ষে বলা যাবে।

বিষয়টি নিয়ে ইউএনও মো. মাইনউদ্দিন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com