ঢাকা, , ,
ঢাকা, , ,

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব চট্টগ্রাম ব্যুরো

সাম্প্রতিক সময়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধি নিয়ে গ্রাহকদের উদ্বেগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. আহসানুল জব্বারের পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, মূলত বৈশ্বিক জ্বালানি বাজারের তীব্র সংকট এবং সরবরাহব্যবস্থার পরিবর্তনের কারণে এটি ঘটছে। তবে, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি এবং সরবরাহে সংগঠনের সদস্যরা বদ্ধপরিকর।

ব্যাখ্যায় এলপিজির মূল্যবৃদ্ধির চারটি কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- দাম নির্ধারণের নিয়ম ও ৮০ শতাংশ আন্তর্জাতিক নির্ভরতা, বিশ্ববাজারে কাঁচামালের দর বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার মান হ্রাস এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও চুক্তি বাতিল।

গতকাল বৃহস্পতিবার লোয়াবের পক্ষ থেকে পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে- প্রতিমাসের শেষে সৌদি আরামকো এলপিজির বৈশ্বিক বেঞ্চমার্ক বা ‘সৌদি কন্ট্রাক্ট প্রাইস’ ঘোষণা করে। ঘোষিত মূল্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতিমাসের প্রথম সপ্তাহে স্থানীয় বাজারে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দর নির্ধারণ করে।

একটি ১২ কেজি সিলিন্ডার বিবেচনা করা হলে, দামের প্রায় ৮০ শতাংশ খরচই নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা এবং দেশে আনার খরচের ওপর ভ্যাট-ট্যাক্স, সিলিন্ডারে ভরা, মুনাফা, স্থানীয় পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন মিলিয়ে দেশীয় ব্যয় মাত্র ২০ শতাংশ। ফলে বিশ্ববাজারে দাম বাড়লে স্থানীয়ভাবে তা কম রাখার সুযোগ খুবই সীমিত।

বর্তমানে এলপিজির দাম বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতি। সংঘাতের কারণে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং প্রচলিত অনেক সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যুদ্ধ শুরুর আগেই দূরদর্শী পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল। ফলে, বিশ্বব্যাপী সংকটের মধ্যেও দেশে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বর্তমানে চাহিদার প্রায় ৮০ শতাংশই আসছে যুক্তরাষ্ট্র থেকে। তবে, মূল সমস্যা তৈরি হয়েছে যুদ্ধকালীন বৈশি^ক শিপিং খাতে; বিশ্বজুড়ে গ্যাস বহনকারী বিশেষায়িত জাহাজের তীব্র সংকট দেখা দেওয়ায় আন্তর্জাতিক জাহাজ ভাড়া এবং কন্ট্রাক্ট প্রাইস স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বেড়েছে। মধ্যপ্রাচ্যের তুলনায় আমেরিকা থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে আন্তর্জাতিক জাহাজ ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক পর্যায়ে জাহাজ ভাড়া এবং এলপিজি কন্ট্রাক্ট প্রাইসের ব্যাপক বৃদ্ধিই মূলত সিলিন্ডারের ল্যান্ডেড কস্টকে অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে।

এলপিজি আমদানির সমস্ত মূল্য আন্তর্জাতিক নিয়মে মার্কিন ডলারে পরিশোধ করতে হয় জানিয়ে লোয়াব সেক্রেটারি বলেন, গত এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান প্রায় তিন শতাংশ কমায় স্থানীয় মুদ্রায় আমদানিকারকদের এলসি ও আমদানির খরচ আরও বেড়ে গেছে। অনেকেই পার্শ্ববর্তী ভারতের সঙ্গে বাংলাদেশের দামের তুলনা করেন। তবে, দুটি দেশের বাস্তবতায় মৌলিক পার্থক্য রয়েছে।

এছাড়া আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, যুদ্ধের কারণে চুক্তি বাতিল ও জাহাজ সংকটে দূরবর্তী যুক্তরাষ্ট্র থেকে ৩-৪ গুণ বেশি ভাড়ায় গ্যাস আমদানি, এলপিজি মূল্য কন্ট্রাক্ট প্রাইস এবং ডলারের মূল্যবৃদ্ধি- এই বৈশ্বিক কারণগুলোর সমন্বিত প্রভাবই স্থানীয় এলপিজি বাজারে প্রতিফলিত হচ্ছে। সরকারি উদ্যোগে অথবা যৌথ উদ্যোগে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল করা হলে এলপিজির মূল্য কিছুটা কমে আসবে বলে মনে করে সংগঠনটি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com