ঢাকা, , ,
ঢাকা, , ,

মানিকছড়িতে মাদকদ্রব্য সহ ২ জন আটক

মানিকছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার মানিকছড়ি উপজেলায় পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

 

 

সুত্র জানায় , থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার রহমান নগরস্থ এসআই মো. এন্তেজারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ মো. আলমের (৪০) শরীর তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা সহ তাকে আটক করেন। ধৃত মো. আলম দক্ষিণ এক সত্যাপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র।

 

 

অপরদিকে ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার দুপুরে এস.আই মো. আশিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স গচ্ছাবিল এলাকা থেকে মো. হেলাল মিয়া (৩৫)কে ৪৫০ গ্রাম গাঁজা সহ আটক করেন। সে এলাকার আবুল কালাম প্রকাশ বাচ্চু’র পুত্র।

 

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মো. আলম ও মো. হেলাল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা রুজু করে খাগড়াছড়ি সদর জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ প্রবণতা কমাতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com