চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সেনাসদস্যের দীর্ঘস্থায়ী ঘাটতির মুখে বিতর্কিত ‘অগ্নিপথ’ সামরিক নিয়োগ প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্তদের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে ভারত।
গত ৪ নভেম্বও দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা এ সংশোধনী অনুমোদন করে। এর ফলে চার বছর পর চাকরি ছাড়ার কথা থাকলেও ‘অগ্নিপথ’-এ নিয়োগপ্রাপ্ত সদস্য, যাদের অগ্নিবীর বলে অভিহিত করা হয়, আরও দুই বছর দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
ভারতে ২০২২ সালে চালু হওয়া এ প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল তরুণ ও তুলনামূলক ছোট একটি যুদ্ধক্ষমতাসম্পন্ন বাহিনী গড়ে তোলা এবং অবসর ভাতার ব্যয় কমানো। এ ব্যবস্থায় সর্বোচ্চ ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ীভাবে সামরিক
বাহিনীতে নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। কিন্তু, এখন, বিশেষ করে চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ হিমালয় সীমান্তে প্রশিক্ষিত সেনাদের কর্মদক্ষতা পূর্ণতা পাওয়ার সময়েই তাদেও অব্যাহতি দেওয়ার ঝুঁকি ভারত আর নিতে চাইছে না।
আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি বিষয়ক স্বাধীন গবেষক নিরঞ্জন মার্জানি বলেন, ‘তরুণ ও উদ্যমী সশস্ত্র বাহিনীর সদস্যদের একটি বড় ভা-ার গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই অগ্নিবীর প্রকল্প।পাকিস্তানও চীনের মতো প্রতিপক্ষের
নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় এ ব্যবস্থা প্রয়োজন। চার বছর মেয়াদ শেষ করা ৭৫ শতাংশ অগ্নিবীরের চাকরি দুই বছর বাড়ানো সশস্ত্র বাহিনীর শক্তি আরও বাড়াবে।’
এদিকে, গত বছরের অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনে অবসরপ্রাপ্ত ভারতীয় ব্রিগেডিয়ার সঞ্জয় আইয়ার বলেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রচলিত সামরিক প্রতিরোধ মূলত বিমানশক্তি, নিখুঁত হামলা ও দূরপাল্লার অস্ত্রের ওপর নির্ভরশীল। তবে চীনের ক্ষেত্রে তিনি বলেন, ‘সংখ্যা গুরুত্বপূর্ণ। আইয়ার বলেন, দীর্ঘ ও দুর্গম উচ্চতাবিশিষ্ট প্রকৃত নিয়ন্ত্রণরেখা ধরে রাখতে বিশ্বের সবচেয়ে প্রতিকূল ভূখ-গুলোর কয়েকটিতে সেনাদের পালাক্রমে মোতায়েন করতে হয়। ২০২০ সাল থেকে উভয় দেশই সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন রেখেছে। এখনো ওই পাহাড়ি চূড়া গুলোতে সরাসরি সেনা উপস্থিতির কোনো প্রযুক্তিগত বিকল্প নেই। তাই মূল প্রশ্ন হলো, ভারতের আদৌ পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য রয়েছে কি না।’