ঢাকা, , ,
ঢাকা, , ,

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার বিপুল চন্দ্র দে

চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে অক্টোবর মাসের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফটিকছড়ির ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।

 

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তাঁর হাতে সম্মাননা তুলে দেন।

 

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার, মাদক ও চোরাই মালামাল উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটনে পেশাগত দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

 

 

প্রতিক্রিয়ায় বিপুল চন্দ্র দে বলেন, এ অর্জন তাঁর একার নয়; ভূজপুর থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

উল্লেখ্য, মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কর্মপরিবেশ, কল্যাণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com