সেই ভয়াল ১৫ নভেম্বর। বিভীষিকাময় একটি কালো রাত্রি। উপকূলবাসীর কাছে তার নাম সর্বগ্রাসী রাক্ষুসীর মরন ছোবল।২০০৭ সালের বৃহস্পতিবার ওই রাতে সিডরের নামে মহা প্রলয়ঙ্ককারী ঘূর্নিঝড়ে চরম আঘাত হানে বাগেরহাটসহ উপকূলীয় জনপদে ২৪০ থেকে ২৫০ কিলোমিটার বাতাসের গতিতে বুঝে উঠার আগেই সবকিছু লন্ডভন্ড হয়ে যায়।
২০/২৫ ফুট জলোচ্ছাসে সুন্দরবনের শত শত হরিন সহ অসংখ্যক বাঘ মারা যায়। ভেসে যায় হাজার হাজার গবাদি পশুও মৎস্য ঘের ডুবে গেছে সহাস্রাধিক জেলের নৌকা। লন্ড ভন্ড হয়ে যায় বিশ্বঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন সহ বাগের হাটের শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, রামপাল ,কচুয়া,বাগেরহাট সদর উপজেলা। ক্ষতিহয় কয়েক হাজার কোটি টাকা। ওই সিড়রে সাথে প্রাণপন যুদ্ধ করে যারা বেঁচে গিয়েছিল তারা ১৬ নভেম্বর শুক্রবার ভোর হতেই ধ্বংস্তুপ ছাড়া আর কিছু রাখেনি।
উপকূল বাগেরহাটের শরনখোলার সাউখালীতে শুধুমাত্র ৯’শতাধিক মানুষের মৃত্যুর খবর সরকারী ভাবে প্রকাশ হলেও বেসরকারী মতে এর সংখ্যা ছিল প্রায় ৩ হাজার । বাগেরহাট জেলায় মারা গেছে প্রায় ৫ হাজার মানূষ নিখোজ হয়েছে বঙ্গোপসাগরে জেলে সহ প্রায় ১ হাজার মানূষ। শতাব্দীর ভয়াবহতম সেই তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় বাগেরহাট সহ উপকুলীয় জনপদ। নিশ্চিহ্ণ হয়ে যায় মানুষের ঘরবাড়ী সহ সকল সহায়-সম্পদ। প্রান হারায় কয়েক হাজার মানুষ। বাগেরহাটের শরন খোলায়ই এক হাজার সহ জেলায় দেড় হাজারের মত মানুষ নিহত হয়। আজ পূর্ন হচ্ছে ভয়াল সিডরের দশ বছর। কিন্তু বাগেরহাটে সিডরে চরম ক্ষতির শিকার ঘরবাড়ীহারা দুই সহস্রাধিক পরিবার এখনও তাদের মাথা গোঁজার ঠাই পাইনি। সরকারী হিসাবে সিডরে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ১’লাখ ৬৯’হাজার ৬’শটি ঘরবাড়ী বিধ্বস্থ হয়। যার মধ্যে এখনও জেলায় ৩৫’ভাগ ঘরবাড়ী হারা মানুষ তাদের ঘরবাড়ী পূর্ননির্মান করতে পারেনি। সিডরের পর চরম ক্ষতিগ্রস্থ মানুষের ঘরবাড়ী পূর্ননির্মানসহ পূর্নবাসনের আশ্বাস দেওয়া হলেও আজও পর্যন্ত হাজারও মানুষ গৃহহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করতে বাধ্য হ”চ্ছন। বিশেষ করে ভুমিহীন ও নদীর চরাঞ্চলে বসবাসরত মানুষের একটি পরিবারও তাদের ভেসে যাওয়া ঘরবাড়ী নির্মানে কোন সহায়তা পায়নি।
বাগেরহাট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫’নভেম্বরে শতাব্দীর ভয়বহতম ঘুর্নিঝড় সিডরের আঘাতে দেশের ৩০টি জেলার ১৯৫০টি ইউনিয়নের ৮৯’লাখ ২৫’হাজার মানুষ কমবেশী ক্ষতিগ্রস্থ হয়। সরকারীভাবে উপকুলীয় এলাকার মধ্যে বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীকে সর্বাধিক ক্ষতিগ্রস্থ এবং আরও ৮টি জেলাকে কম ক্ষতিগ্রস্থ হিসাবে গন্য করা হয়। বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়ন ও ৩টি পৌর এলাকার পুরোটাই চরম ক্ষতির শিকার হয়।
জেলায় ২’লাখ ৮৩’হাজার ৪’শ ৮২টি পরিবারের ১২’লক্ষাধিক মানুষ ক্ষতির শিকার হয়। ঝড়-জলোচ্ছাসের তান্ডবে জেলার বিভিন্ন উপজেলায় ৬৩’হাাজর ৬’শ ঘরবাড়ী সম্পূর্ন বিধ্বস্থসহ ১’লাখ ৬৯’হাজার ৬’শটি ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া হাঁস-মুরগী ও গবাি পশূর ক্ষতি হয় ৩’শ কোটি টাকার, ৭০’হাজার চিংড়ী ঘের সহ মৎস্য খামার, ২’শ কোটি টাকার বিভিন্ন ফসল, ৮’শ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রায় ৩’হজার মসজিদ-মন্দির, দেড় সহস্রাধিক কিমি. কাচা-পাকা সড়ক, দু’শ কিেিলামিটার ভেড়িবাঁধ, ৩’সহস্রাধিক গভীর-অগভীর নলকুপ, ৫’সহস্রাধিক নৌকা, ট্রলার ও জাল এবং ৫’সহস্রাধিক কিলোমিটার সামাজিক বনায়ন সহ ব্যাপক ক্ষতি হয়। সিডরে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রায় ৩০’ভাগ এলাকা লন্ডভন্ড হয়ে যায়। এতে ৩টি বাঘ. ৬টি হরিনসহ অসংখ্য পশুপাখি মারা যায়।
একইসাথে জেলা ও উপজেলা প্রশাসনের আওতাধীন সরকারী, আধাসরকারী দপ্তরসহ ৩৩টি বিভাগের আরও ৫’শ কোটি টাকার বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নষ্ট হয়ে যায়। জেলাব্যাপী ১৬’লক্ষাধিক মানুষের মধ্যে নেমে আসে এক চরম নৈরাজ্যকর অবস্থা। সিডরের পর সরকারী, বেসরকারী ও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগীতায় ক্রমান্বয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠা গেলেও সিডরে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী পূনর্নিমান ও ক্ষতিগ্রস্থদের পূর্নবাসন সম্ভব হয়নি …..ভয়াল সিডরের ১৯ বছর আজ।