ঢাকা, , ,
ঢাকা, , ,

নাফের তীরে মিজানের চিংড়ি ঘের দিয়ে ইয়াবা পাচারকালে ২ জন আটক

টেকনাফ :
মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে ২ জন পাচারকারীসহ চার কোটি বিশ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির বিশেষ টহল দল

 

 

গ্রেফতারকৃত পাচারকারী কক্সবাজার উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-৮, ব্লক-বি এর বাসিন্দা মোঃ মোক্তার হোসেন এর ছেলে মোঃ জোবায়ের (২০) এবং এফডিএমএন ক্যাম্প-৭, ব্লক-ই এর বাসিন্দা মো ওলি হোসেন এর ছেলে রহিম মোল্লা (২৮)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম,জি বিষয়টি নিশ্চিত করেন।

 

 

তিনি জানান, ১৭ নভেম্বর আনুমানিক ৭০০ ঘটিকায় নিয়মিত টহল পরিচালনাকালীন সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আলোচিত মিজানের চিংড়ি ঘের নামক স্থান দিয়ে মায়ানমার থেকে ২ জন ব্যক্তি পোটলা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকালে বিজিবি টহল দল এফডিএমএন (১) মোঃ জোবায়ের (২০), পিতাঃ মোঃ মোক্তার হোসেন,মাতাঃ হামিদা,ক্যাম্প-৮ বালুখালী ব্লক-বি/২৮ এবং (২) রহিম মোল্লা (২৮), পিতা- মো ওলি হোসেন, মাতা-রমিদা, ক্যাম্প-০৭ কুতুপালং, ব্লক- E-6, এফসিএন নং- ১১৭৮৮৩ উখিয়াকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি সদস্য তাদেরকে ধাওয়া করে আটক করে। পরে তাদের তল্লাশী চালিয়ে হাতে থাকা ৩টি পোটলার ভিতরে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রঙ্গের ১৪ কার্ট ১ লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ২ পাচারকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

 

 

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান,মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com