ঢাকা, , ,
ঢাকা, , ,

মানিকছড়িতে চোলাই মদ সহ ৩ পাচারকারী আটক

মানিকছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার মানিকছড়িতে মাদক বিরোধী অভিযানে ৪০ লিটার চোলাই মদ সহ ৩ পাচারকারী আটক করেছে থানা পুলিশ।

 

থানা সূত্রে জানা যায় , অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশি অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রের খবরে উপজেলার গচ্ছাবিলস্থ জামতলা এলাকায় ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। এস আই মো. আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স এর অভিযানে মিঞোইউ মারমা (৩৫), মাখ্যাই চিং মারমা (৪৩) ও শিশু চন্দ্র চৌধুরী (৪৭) কে ৪০ লিটার চোলাই মদ সহ আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

 

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার খাগড়াছড়ি সদর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো করা হবে। অপরাধ নির্মুল করতে ও যুব সমাজকে মাদকের নেশা হতে বাঁচাতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com