ঢাকা, , ,
ঢাকা, , ,

আরিয়া সুখা বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান উৎসব

খাগড়াছড়ি, প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী আরিয়া সুখা বৌদ্ধ বিহারে ১৩তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) বিহার প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

 

উৎসবের কর্মসূচির মধ্যে ছিল প্রব্রজ্যা গ্রহণ, উপসম্পদা গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও ফানুসবাতি উত্তোলনসহ নানা ধর্মীয় ও দানীয় কার্যক্রম। এসব আয়োজনে দায়ক-দায়িকা, পুণ্যার্থী, বৌদ্ধ ধর্মাবলম্বী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন মেডিটেশন সেন্টার সোসাইটির ভদন্ত আশ্যাং বিচারা থের।

 

প্রধান দাতা হিসেবে উপস্থিত ছিলেন সুইচিং চৌধুরী ও তাঁর সহধর্মিণী পাইতুমা চৌধুরী। তাঁরা খাগড়াছড়ি সদর উপজেলার জামতলার বাসিন্দা।

 

আরিয়া সুখা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুধর্ম ভিক্ষুর সার্বিক তত্ত্বাবধানে ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।

আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন হরিবন মগ পাড়ার দায়ক-দায়িকা ও যুবক-যুবতীবৃন্দ। শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী আরিয়া সুখা বৌদ্ধ বিহারটি দীর্ঘদিন ধরে এলাকায় বৌদ্ধ ধর্মীয় চর্চা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে পরিচিত।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com