ঢাকা, , ,
ঢাকা, , ,

ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ঘুমধুম সীমান্তের জামালের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।

 

 

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ইয়াবার একটি চালান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

 

বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com