ঢাকা, , ,
ঢাকা, , ,

ট্রাম্পের পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির নজিরবিহীন পরাজয়ের পর ইরান যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে—তা নিয়ে বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এই পটভূমিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

মানচিত্রদেখুন

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, আজ সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৬ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ১০৪.৩৬ ডলারে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে হয়েছে প্রতি ব্যারেল ৯৬.৭২ ডলার।

কূটনীতিশিখুন

তবে আমেরিকার নির্বাচনে ট্রাম্পের দলের এই অপ্রত্যাশিত ফলাফলের পর মধ্যপ্রাচ্য সংকট ও ইরানে মার্কিন সামরিক পদক্ষেপের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ নতুন করে বৃদ্ধি পায়, যার প্রভাব সরাসরি তেলের আন্তর্জাতিক বাজারে পড়ে। সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com