ঢাকা, , ,
ঢাকা, , ,

৭ নভেম্বরের তাৎপর্য নেতাকর্মীদের ধারণ করতে হবে: এমপি কিরণ

শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালির শুরুতে আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরন(এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য দলের নেতাকর্মীদের মনেপ্রাণে ধারণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৈনিক, ভালো মানুষ ও ভালো রাষ্ট্রনায়ক। তাঁর মধ্যে থাকা এসব গুণাবলি ও আদর্শের প্রতিফলন নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডে ফুটিয়ে তুলতে হবে।
এসময় কর্মসূচিতে উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান ও সংহতির ঘটনাকে স্মরণ করে বিএনপি প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে। দিবসটি উপলক্ষে এবারও কেন্দ্রীয়ভাবে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com