ঢাকা, , ,
ঢাকা, , ,

লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচ বান টিন দিল সেনাবাহিনীর জোন

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করতে সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। বিদ্যালয়ের মেরামত ও উন্নয়নকাজের জন্য পাঁচ বান টিন প্রদান করেছে জোন কর্তৃপক্ষ।

 

 

রোববার (১৫ নভেম্বর ২০২৬) লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসব টিন হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফেরদৌস আলম।

 

 

সেনাবাহিনীর এ সহযোগিতায় বিদ্যালয়ের প্রয়োজনীয় মেরামত ও অবকাঠামোগত উন্নয়নকাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও এ উদ্যোগ সহায়ক হবে।

 

 

স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের কল্যাণে লক্ষ্মীছড়ি জোনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

 

সেনাবাহিনী জানায়, জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com