ঢাকা, , ,
ঢাকা, , ,

অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মশাল মিছিল

মিরসরাই ,চট্টগ্রাম প্রতিনিধি :
অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল করেছে মিরসরাই উপজেলা ছাত্রদল।

 

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দলের কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের সোনাপাহাড় এলাকায় মিছিলটি বের করা হয়।

 

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। অবৈধ তফসিল বাতিল, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৬ষ্ঠ দফায় বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অবরোধের প্রথমদিন শেষ হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ মোতায়েন রয়েছে। অবরোধের সমর্থনে মহাসড়কে মশাল মিছিল সম্পর্কে তিনি অবগত নন ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com