ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে ন্যাশনাল লাইফের কোটি টাকার বীমা দাবি পরিশোধ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী খাগড়াছড়ি জোনের এক কোটি বিশ লক্ষ টাকার বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২ মার্চ ২০২৪ শনিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে জোন প্রধান ইসমাইল হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, বীমা একটি সেবামূলক প্রতিষ্ঠান। বীমার মাধ্যমে মানুষ সঞ্চয় মুখি হয় ও আর্থিকভাবে স্বাভলম্বি হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা শিল্পের সাথে সম্পৃক্ত ছিলেন। এই জন্য বর্তমান সরকার বীমা শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন।

 

 

প্ৰসজ্ঞত যে, ২০১৯ সালে খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স খাগড়াছড়ি জোন অফিসে বার্ষিক মেয়াদী ১ টি বীমা পলিসি করেন। বীমার চার কিস্তি মোট ৮ লক্ষ ৪ হাজার ৪ শত টাকা করে প্রদানের পর ২০২৩ সালের মে মাসে ব্রেন স্টোক জনতি কারনে মৃত্যু বরন করেন। বীমা দাবির চুক্তি অনুযায়ী তার পরিবারকে ২৬ লক্ষ ৯ হাজার ৩ শত টাকা চেক ও সাথে আরো মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদেরসহ মোট ১ কোটি ২০ লক্ষ টাকার প্রদান করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী খাগড়াছড়ি জোন ।

 

 

উক্ত অনুষ্ঠান বিশেষ অতিথি ন্যাশনালা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া প্রধান আমিনুল ইসলাম চৌধুরী,খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি সুদর্শন দত্ত,উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম রাশেদুল হক,  পৌরসভা’র প্যানেল মেয়র মোঃ শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদ উল্লাহ প্রমূখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com