ঢাকা, , ,
ঢাকা, , ,

যশোরে পুরোনো মামলার তদন্তে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারজন আটক

যশোর:
যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে পুলিশ পাহারায় তাঁদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

 

আটক ব্যক্তিরা হলেন বেনাপোলের নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩), সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজাজ আহম্মেদ (২১), শিকড়ী গ্রামের পূর্বপাড়ার আবদুর রহিমের ছেলে আবদুর রহমান মিলন (৪০) এবং একই গ্রামের মধ্যপাড়ার চান্দ আলীর ছেলে মশিউর রহমান (৪২)।

 

 

 

পুলিশের তথ্য অনুযায়ী, হাসান মাহমুদ ওরফে প্রিন্স বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইজাজ আহম্মেদ বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আবদুর রহমান মিলন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং মশিউর রহমান পুটখালী ইউনিয়নের ৭ নম্বর শিকড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় পুরোনো মামলার তদন্তের অংশ হিসেবে সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের আটক করা হয়েছে। পরে বিধি অনুযায়ী পুলিশ পাহারায় তাঁদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com