লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধরের অভিযোগে দিদারুল আলম (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দিদারুল উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকার কবির আহমদের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ছেলের মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে দিদারের মা ইউএনওর কার্যালয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে দিদার গত সাত মাস ধরে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন