ঢাকা, , ,
ঢাকা, , ,

দীর্ঘদিন আটকে থাকা শেয়ার লেনদেনের সুযোগ সৃষ্টি বন্ধ ৬১৭ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন, বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএসইসিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মানচিত্রদেখুন

বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানায় সংগঠনটি।

সংবাদপড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ ও কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এসব হিসাব দীর্ঘদিন বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনের সুযোগ বন্ধ ছিল।

সরকারিসেবা

সরকারিসেবা ডিবিএর আবেদনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বন্ধ বিও হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

ডিবিএর মতে, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ তৈরি হবে। এতে পুঁজিবাজারে তারল্য প্রবাহ ও লেনদেনের পরিমাণ বাড়বে। পাশাপাশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং বাজারের প্রতি তাঁদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশেষ করে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফেরার সুযোগ পাবে বলে মনে করছে সংগঠনটি। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সামগ্রিক পুঁজিবাজারের গতিশীলতা বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে ভবিষ্যতেও বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ডিবিএ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com