ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬৩ ঘনফুট অবৈধ সেগুন ও কড়ই কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

 

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) বিশেষ টহল অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ফাতেমা নগর স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ জব্দ করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

পানছড়ি বন বিভাগের কর্মকর্তা উলা মং চৌধুরী জানান, জব্দ করা কাঠ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি ফরেস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com