ঢাকা, , ,
ঢাকা, , ,

ঈদে আসবে সিয়াম-তুষির সেই সিনেমা

কিছুদিন আগে বিনোদন সময়ে প্রকাশ হয়েছিল নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আসছে। ছবিটিতে জুটি বাঁধছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাদের সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরীসহ একঝাঁক পরিচিত অভিনয়শিল্পী। অবশেষে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। ফেলে আসা সময়, স্মৃতি এবং নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আবার দেখা হলে’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস।

প্রেক্ষাগৃহের জন্য শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তার পরিচালনায় মুক্তি পেয়েছে ‘প্রিয় মালতী’। অন্যদিকে, ওটিটির জন্য নির্মিত তার ‘চা গরম’ দর্শকের প্রশংসা পেয়েছিল। নতুন সিনেমাটি ড্রামা ঘরানার হলেও পরিবারের সব বয়সী দর্শক একসঙ্গে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমার গল্প প্রসঙ্গে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। এসব শুনে দর্শকরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এ ছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com