ঢাকা, , ,
ঢাকা, , ,
সুস্থ মা ও নবজাতক

রুমায় সেনাবাহিনীর পিকআপে কন্যাসন্তানের জন্ম

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে হাসপাতালে নেওয়ার পথে বাংলাদেশ সেনাবাহিনীর চলন্ত পিকআপ ভ্যানে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। সেনাসদস্যদের তাৎক্ষণিক সহায়তা ও স্থানীয় ধাত্রীর সহযোগিতায় মা ও নবজাতককে নিরাপদে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা দুজনই সুস্থ রয়েছেন।

 

 

রোববার (১ নভেম্বর) রাতে রুমা উপজেলার সুংসুং পাড়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সুংসুং পাড়ার বাসিন্দা লাল হুনের ৩০ বছর বয়সী স্ত্রী ওই দিন সকাল থেকে প্রসববেদনায় ভুগছিলেন। স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে না পারায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় পাড়ার কারবারি সহায়তার জন্য নিকটস্থ সুংসুং পাড়া সেনাক্যাম্পে যোগাযোগ করেন।

 

 

খবর পেয়ে ১৬ ইস্ট বেঙ্গলের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনকিয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দুটি পিকআপ ভ্যান নিয়ে প্রসূতিকে উদ্ধারে এগিয়ে আসে। পরে তাঁকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয় সেনাদলটি।

 

 

পথে রাত সাড়ে ৮টার দিকে মুনলাই পাড়ার প্রায় দুই কিলোমিটার পূর্বে পৌঁছালে প্রসূতির তীব্র প্রসববেদনা শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় সেনাসদস্যরা দ্রুত পিকআপ ভ্যানটিকে নিরাপদ স্থানে থামিয়ে প্রসবের ব্যবস্থা করেন। সঙ্গে থাকা পরিবারের সদস্য ও স্থানীয় ধাত্রীর সহযোগিতায় গাড়িতেই একটি কন্যাসন্তানের জন্ম হয়।

 

 

পরে সেনাসদস্যরা মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন।

 

 

এ ঘটনায় নবজাতকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর তাৎক্ষণিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

 

দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার মধ্যে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের কাছে মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com