ঢাকা, , ,
ঢাকা, , ,

আহ্বায়ক ফাহিম, সদস্যসচিব নাজমুল এনসিপির ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া উইং হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ (এনএসএ)। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিব হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়। এ সময় আগামী ছয় মাসের জন্য এনএসএর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংগীতশিল্পী আসিফ আকবর।

ঘোষিত কমিটিতে নাজমুল আবেদীন ফাহিমের পাশাপাশি যুগ্ম আহ্বায়ক হয়েছেন সালমান মোহাম্মাদ জাভেদ, এম রফিকুল ইসলাম, মো. জহির রায়হান, খালেক শিকদার ও মো. আব্দুল মোনায়েম।

সদস্যসচিব এম. নাজমুল ইসলামের সঙ্গে যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান রাকিব (দপ্তর), আবু বক্কর সিদ্দিক সুমন (সহদপ্তর), আব্দুল্লাহ আল মামুন (মিডিয়া), সাদিয়া ফাইরোজ (সহ মিডিয়া), মো. রাকিব হোসেন, মো. নাঈম হাওলাদার ও জিনিয়া শারমিন রিয়া। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরমানুল ইসলাম নয়ন।

এ ছাড়া সংগঠক হিসেবে কমিটিতে রয়েছেন আকিব জাবেদ মুন্না, মো. মনির হোসেন, ফাহাদ আহমেদ রকি, মো. একরামুল হক (রনি), মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. আরাফাত জোয়ার্দ্দার ও মাঈনউদ্দিন মো. সাকিব। সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ হোসাইন, মো. আলী রাজা, মো. নাজির হোসেন, সাবের সালেহ চৌধুরী, সাইদুল হাসান, আলমা জাহান ইমা, আব্দুল মুহাইমিন চৌধুরী (সাদমান), মো. খাইরুল ইসলাম ইমরুল, আকিবুল হাসান ভূঁইয়া, মোহাম্মাদ ওমর ফারুক যুবরাজ, সোয়াদ মাহমুদ লিওন, মাহফুজ কাউসার সাদি, আমজাদ হোসেন, মো. গোলাম সারোয়ার, নাসিমুর সাকিব, অনিক হাসান লিমন, মো. ফারহান তানভীর ফাহিম ও মো. জাহিদুল সর্দার জনিসহ আরও অনেকে।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।

কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com