চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (২৮) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর বাড়ি থেকে একটি এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৫টার দিকে তাঁকে মিরসরাই থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার নওশাদ আলম শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডিবি পুলিশ নওশাদ আলমকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।