ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
“ মহান বিজয় দিবসের অঙ্গীকার বঙ্গবন্ধুর আদর্শে সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মা “ শ্লোগানে যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 

শনিবার ১৬ ডিসেম্বর সকাল ৬টা ২২মিনিটে চেঙ্গী স্কোয়ারস্থ স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা ঘটে। পরে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা কমান্ডার,সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান,জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,পুলিশ সুপার মুক্তা ধর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

 

পুষ্পস্তবক অর্পন শেষে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের ডিসপ্লে প্রদর্শন করা হয়।এতে অংশ নেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিনটি গৌরবোজ্জ্বল মহাঅর্জনের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।

 

প্রসঙ্গত;১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যে দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com