ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে দুই সরকারি অফিসে আগুন, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ নথি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কাগজপত্র, প্রিন্টার সহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে গেছে।

 

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, মধ্যরাতে অফিসের পেছনের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। আগুনে কার্যালয়ের প্রিন্টার সহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। পাশাপাশি পাশের ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সমাজসেবা কার্যালয়।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে হচ্ছে না।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com