ঢাকা, , ,
ঢাকা, , ,

বান্দরবানের ত্রি-সীমান্তে সন্দেহ ভাজন ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

বান্দরবান :
বান্দরবানের বাংলাদেশ-মিয়ানমার ও ভারতের মিজোরাম সীমান্তের ত্রি-সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

 

রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ৬৩/৬৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন শূন্যরেখা থেকে তাদের আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়া।

 

 

বিজিবি জানায়, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের মাধ্যমে আরও ছয়জন থানচি হয়ে ত্রি-সীমান্ত এলাকায় যান। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ সীমান্ত অতিক্রম করে শূন্যরেখায় প্রবেশ করেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

 

এসময় তাদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনো খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। তবে কী কারণে তারা ওই সীমান্ত এলাকায় গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com