ঢাকা, , ,
ঢাকা, , ,

সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দেশের চিকিৎসকরা উন্নত সেবা দিতে সক্ষম: মির্জা আব্বাস

দেশের চিকিৎসকরা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে কোনো অংশে কম নন। প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে তারাই উন্নত চিকিৎসাসেবা দিতে সক্ষম, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

মতামতকলাম পড়ুন

শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেছেন, দেশের চিকিৎসাব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা ও সংকট রয়েছে। জনসংখ্যার তুলনায় হাসপাতাল ও চিকিৎসা শিক্ষার সুযোগও পর্যাপ্ত নয়। এসব ঘাটতি দূর করতে হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে দেশে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন চিকিৎসার প্রসার জরুরি। খেলোয়াড়দের ইনজুরি ও স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে এই চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com