ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান চুরি

 রামগড় ,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি শ্রেনি কক্ষের তালা ভেঙে বৈদ্যুতিক পাখা চুরি হয়েছে।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত মধ্য রাতে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর এক সপ্তাহ আগে পাশ্ববর্তী রূপাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে দুস্কৃতিকারীরা।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাতা জানান,১৩ নভেম্বর বুধবার সকালে বিদ্যালয়ে এলে শিক্ষার্থীরা জানায় দ্বিতীয় তলার শ্রেনি কক্ষের দরজা খোলা। গিয়ে দেখতে পাই দরজার তালা ভেঙ্গে দুষ্কৃতকারীরা দুই রুমের ১০ টি বৈদ্যুতিক পাখা নিয়ে গেছে। বিষয়টি শিক্ষা অফিসার সহ স্থানীয়দের অবগত করেছি।

 

উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ বলেন, চুরির বিষয়টি প্রধান শিক্ষক জানিয়েছে। দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবো।

 

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, চুরির ঘটনা তিনি জেনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com