খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে ৭সেট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় মোহাম্মদপুর লাকি সেভেন ও পানছড়ি বাজার বজ্রপাত একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পানছড়ি বাজার বজ্রপাত একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোহাম্মদপুর লাকি সেভেন।
মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড যুব দলের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. মান্নান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সহসভাপতি নূরুল কায়েশ শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক মো. আব্দুল গণি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আদম আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার হোসেন, সদস্য সচিব মো. সেলিম হোসেন এবং পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোবারক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রুমেল মারমা স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে আয়োজকদের হাতে দুটি ফুটবল উপহার দেন।