ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ের ফেনী নদীর ভারত সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনীরকুল সীমান্তে ও ভারতের সাব্রুম ঢোলবাড়ি অংশে নদী থেকে ডুবন্ত সাবেক বিডিআর সদস্য অংথৈইপ্রু মারমা (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের সময় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনীরকুল এলাকার বরই বাগান নামক সীমান্তে ও ভারতের ঢোলবাড়ি অংশ থেকে নিখোঁজের একদিনপর নদী থেকে ডুবন্ত মরদেহটি পাওয়া যায়।

 

 

নিহত অংথৈইপ্রু মারমা (৬৫) রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে। অংথৈইপ্রু মারমা ১৯৮৬ সালে স্বেচ্ছায় বিজিবি থেকে অব্যাহতি নেয়া একজন ভারত প্র্যত্যাগত শরনার্থী।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অংথৈইপ্রু মারমা গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশের ফেনীরকুল ও ভারতের ডোলবাড়ি সীমান্তে ২২১৪/১৮ এস সীমান্ত পিলার সংলগ্ন ফেনী নদীর পাড়ে ভারতের ঢোলবাড়ি অংশে গরুর জন্যে ঘাস কাটতে গিয়ে সন্ধা গড়িয়ে রাত হলে বাড়ি না ফেরায় নিহতের স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। পরে শনিবার সকালে ফের খোঁজাখুঁজি করতে গেলে সকাল সাড়ে ৭টার দিকে নদীর পাড়ে ভারতের ঢোলবাড়ী সীমান্তে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে ডুবন্ত মরদেহ খুঁজে পান স্বজনরা।

 

 

নিহতের ছেলে থংগো মারমা জানান, গতরাত থেকে বাবাকে খুঁজে না পেয়ে রাতে ও সকালে স্থানীয় ও বিজিবি সহযোগীতায় অনেকক্ষণ খুঁজে সকালে ভারতের ঢোলবাড়ি অংশে রক্তাক্ত মরদেহটি ডুবন্ত অবস্থায় নদীতে পাই। উনার মাথায় গুরুত্বর জখমের চিহ্ন রয়েছে। আমি সঠিক বলতে পারছিনা বিএসএফ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে নাকি দুর্ঘটনা বশত মৃত্যু হয়েছে। তবে কিভাবে বাবার মৃত্যু হয়েছে তা উদঘাটন হওয়া চাই।

 

 

রামগড় থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: নাজির আলম জানান, সকালে খবর পেয়ে বিজিবির সহযোগীতায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের কপালে জখমের চিহৃ রয়েছে। মৃত্যুর স্থানটি বেশ সরু ও কংক্রিটের ব্লক রয়েছে। নিহতের ছেলে মামলা করবে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com