জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান।
এর আগে গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।