মুন্সীগঞ্জ ,নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী কামারগাঁও আল-আমিন ইসলামিয়া আলিম মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে এম ইউসুফ আলী, সদস্য সচিব হিসেবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ জে এম মতিউর রহমান এবং সদস্য হিসেবে আরবি প্রভাষক আরিফ বিল্লাহর পরিচয় তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী এম দেলোয়ার রিজভী, আব্দুর রাজ্জাক মোড়ল, মোঃ হযরত আলী মাদবর, ইয়াকুব আলী মাদবর, মাওলানা আব্দুল কাদির নাঈমী, হাফেজ মোড়ল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মানিক মোল্লা, শেখ ইউনুসসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং ঐতিহ্য ধরে রেখে মাদ্রাসাটি উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।