ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে কিশোরের মোবাইল-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদরে পিস্তল ঠেকিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে।

 

 

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর থানার নিচের সড়কে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের পাশে সালাউদ্দিন স্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

ভুক্তভোগী কিশোরের নাম আবিদ হোসেন অনিক (১৪)। সে খাগড়াছড়ি সদর উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামের আবুল খায়ের ও কহিনুর বেগমের ছেলে।

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে ওই এলাকায় অবস্থানকালে অনিকের কাছে এগিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। একপর্যায়ে তার দিকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয় ওই ব্যক্তি। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

 

 

ঘটনার পর ভুক্তভোগী খাগড়াছড়ি সদর থানায় প্রাথমিকভাবে অভিযোগ করেছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

 

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

 

 

প্রকাশ্য সড়কে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com