ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে ফসলী জমির টপসয়েল কাটায় ৭ দিনের কারাদণ্ড

 মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
ফসলী জমির টপসয়েল কাটায় মিরসরাইয়ে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে এই অভিযান চালায় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মুরাদ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের গেড়ামারা গ্রামের হানিফের ছেলে।

 

সহকারী কমিশনার (ভূমি) জানান, সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কৃষি জমির টপ সয়েল কেটে বিনষ্ট করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com