ঢাকা, , ,
ঢাকা, , ,

গাজায় বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১০ মে) সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এই ঘটনা ঘটে।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, জেইতুনের একটি সরু গলিতে বোমা বিস্ফোরিত হয়ে এই চার সেনা নিহত হন।

তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিলেন। এই সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার দাবি করেছিল দখলদার ইসরায়েল।

গাজা সিটির জেইতুনে যুদ্ধের শুরু থেকেই হামলা চালায় ইসরায়েলি সেনারা। এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করে তারা। তবে যখনই ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছেন হামাসের যোদ্ধারা। এ কারণে জেইতুনে ইসরায়েলিদের বারবার ফিরে আসতে হয়েছে।

আলাদা একটি ঘটনায় দক্ষিণ গাজার রাফাতে দুই সেনা গুরুতর আহত হয়েছে।

এদিকে আজ শুক্রবার চারজনের মৃত্যুর মাধ্যমে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলিদের সেনাদের মৃতের সংখ্যা ২৭১ জনে পৌঁছেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com