ঢাকা, , ,
ঢাকা, , ,

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

টেকনাফ , কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে টেকনাফ উপজেলার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে’ প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

 

 

১১ মে শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত মোহাম্মদ আলম (৪৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

 

 

এপিবিএন পুলিশ সহ স্থানীয়রা জানায় , সকালে টেকনাফে হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশী বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে ৫/৬ জনের একদল অজ্ঞাত দুষ্কৃতিকারি গতিরোধ করে তুলে নিয়ে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে দূর্বৃত্তরা গুলি করে। এতে তার মাথার খুলি উপড়ে গিয়ে মগজ বেরিয়ে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। “

 

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com