ঢাকা, , ,
ঢাকা, , ,

খুলনায় ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’র ডিলার উদ্বোধন

অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো-ঢালাই স্পেশাল সিমেন্ট।

যে কোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী এই ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা।

শনিবার (৪ মে) খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার ‘মেসার্স আব্দুল রাজ্জাক আজিজ’র উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত ছিলেন এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সড়ক ও জনপথ অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, গণপূর্ত অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন ও মেসার্স আব্দুল রাজ্জাক আজিজের স্বত্বাধিকারী আফরোজসহ অন্যরা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com