ঢাকা, , ,
ঢাকা, , ,

খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

মুরাদনগর , কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদ নগরে বাড়ীর পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

 

১১ মে ২০২৪ ,শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো হুমায়ুন মিয়ার ছেলে।

 

 

জানা যায়, শনিবার সকালে সিয়াম বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যায় । তখন বজ্রবৃষ্টি আসলে বৃষ্টি আসলে বজ্রপাতের কবলে পড়ে কিশোর সিয়াম গুরুতর আহত হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সিয়ামের নিকটাত্মীয় আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com