ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

মানিকছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়িতে জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে এক যুবক মারা গেছে।

 

১৩ জানুয়ারি ২০২৫সোমবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর উপজেলাধীন দাতকুপ্যা নামক এলাকায় এ ঘটনা ঘটে। সে মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মো. সুলতান মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ট্রাক্টরের মালিক হারেজ মিয়ার সাথে দিন মজুরি দিতে চাঁন মিয়া ট্রাক্টর নিয়ে খাগড়াছড়ি জেলা সদর উপজেলাধীন দাতকুপ্যা নামক এলাকায় কৃষি জমি চাষ করতে যান। জমি চাষ শেষে বেলা ১১টার দিকে ফেরার পথে রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এসময় চালক চাঁন মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়েন। এতে সে গুরুতর আহত হলে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সাথে থাকা ট্রাক্টরের মালিক হারেজ মিয়া আহত হন। বর্তমানে লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ওসি মো. রফিক বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com