ঢাকা, , ,
ঢাকা, , ,

টেকনাফে ইয়াবা সহ এক পাচারকারী আটক

টেকনাফ , কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১ লক্ষ্ ৫ হাজার ইয়াবা সহ আবুল কালাম (৩৬) নামে এক মাদক পাচারকারী কে আটক করেছে।

 

 

১০ মে (শুক্রবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান করে। ভোরে সাবরাং ইউনিয়ন বাহারছড়া ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ১ জন ব্যক্তিকে আটক করে।

 

 

কোস্ট গার্ড জানায় , তাকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশী করে ১ লক্ষ ৫ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের কচুবুনিয়া এলাকার আব্দুস সালাম এর পুত্র আবুল কালাম (৩৬) কে আটক করতে সক্ষম হয়।

 

 

লেফটেন্যান্ট কমান্ডার মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি ইয়াবা ও আটককৃত ব্যক্তি কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com