পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টি গুনে” শ্লোগানে জেলার পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ ( ৯ মে – ১৫ মে) উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ মে ২০২৪, বৃহস্পতিবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যদের মধ্যে , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মাকসুদুর রহমান, ব্র্যাক উপজেলা ম্যানেজার ( স্বাস্থ্য) রানা দে , স্বাস্থ্য পরিদর্শক বাবুল মিয়া, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা দলিলুর রহমান ,কমিউনিটি স্বাস্থ্য কর্মীগন উপস্থিত ছিলেন।
সভায় আলোচকগন স্বাস্থ্য সচেতনতায় পুষ্ঠিগুনে সম্মৃদ্ধ খাদ্য গ্রহন,খাদ্যের পুষ্টিগুন বজায় রাখা ,সংরক্ষণ , অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার বর্জন , শিশুদের অতি প্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহন থেকে বিরত রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে স্বাস্থ্য সচেতনতায় জন সাধারনকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করনের জন্য সকলের প্রতি আহবান করা হয়।