ঢাকা, , ,
ঢাকা, , ,

শ্রীনগরে রোলিং কারখানার নিরাপত্তা কর্মীর গলাকাটা লাশ উদ্ধার

শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের শ্রীনগরে আব্দুল কুদ্দুস (৫৫) নামের একটি স্টিল এন্ড রি-রোলিং কারখানার নিরাপত্তা কর্মীর প্লাস্টিকের চেয়ারে বসা হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

১০ মে ২০২৪ , শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল এন্ড রি-রোলিং কারখানার ভিতরে চেয়ায়ের সাথে হাত-পা বাঁধা ও ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

 

নিহত আব্দুল কুদ্দুস মাদারীপুরে কাওড়াকান্দি এলাকার মৃত লাল মিয়া আকনের ছেলে সে স্ব-পরিবারেন ঢাকার জুড়াইন এলাকার বাচ্চু হাজীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবা করতেন।

 

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করেন তারা। তাকে পরিকল্পিতভাবে চেয়ারের সাথে হাত-পা বেঁধে ধারালো কিছু দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com