ঢাকা, , ,
ঢাকা, , ,

সুবর্ণচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মাঝে রবি প্রণোদনা বিতরণ

লিটন চন্দ্র দাস সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: সাম্প্রতিক অতি বৃষ্টি, বন্যা ও উজান থেকে থেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুবর্ণচর উপজেলা  কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর  উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসুমে ৪০০০ জন কৃষক কে আগাম শীতকালীন শাক সবজি আবাদের লক্ষ্যে উফশী শাক-সবজির বীজ ও অর্থ সহায়তা প্রদান কর্মসূচির শুভ উদ্ভোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ আল আমিন সরকার।
 গতকাল সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর হলরুমে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন এর সঞ্চালনায় এবং  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ  এর সভাপতিত্বে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা  নির্বাহী অফিসার  মোহাম্মদ আল আমিন সরকার।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার জনাব ডাঃ মোঃ ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার  ফয়েজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ফরহাদ হোসেন। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, কৃষি অফিসের অন্যান্য কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
 বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন- “ নোয়াখালী জেলার শস্য ভান্ডার হিসেবে পরিচিত সুবর্ণচর উপজেলায় সাম্প্রতিক খরিপ-২ মৌসুমে ঘূর্নিঝড় রেমাল, পরবর্তী অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ী ঢলে কৃষকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাই কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এই বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে রবি মৌসুমের স্বাভাবিক প্রণোদনা ছাড়াও সবজি ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।  কৃষকের স্বার্থে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা  নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
 উক্ত কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক টমেটো বীজ ১ প্যাকেট (১০ গ্রাম), বেগুনের বীজ ১ প্যাকেট (১০ গ্রাম), পালংশাক বীজ ৪ প্যাকেট (৪০০ গ্রাম), লালশাক বীজ ৪ প্যাকেট (৪০০ গ্রাম), শীম বীজ ৩ প্যাকেট (১৫০ গ্রাম), লাউ বীজ ১ প্যাকেট (১০ গ্রাম), কলমি বীজ ২ প্যাকেট (২০০ গ্রাম), বাটি বীজ ২ প্যাকেট (২০ গ্রাম), মিষ্টি কুমড়া বীজ ২ প্যাকেট (৩০ গ্রাম) সহ সর্বমোট ২০ ধরনের সবজির ১২৩০ গ্রাম বীজ ও ১০০০ টাকা মোবাইল ফিন্যান্সিয়াল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পাবেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com