ঢাকা, , ,
ঢাকা, , ,

এফবিসিসিআই এর সভাপতি নির্বাচিত হওয়ায় মাহবুবুল আলমকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।

এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিন হেলালী। তিনি বাংলাদেশ পাঠ্যপ্রস্তুক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি। তারা ২০২৩-২৫ মেয়াদের দা‌য়িত্ব পালন ক‌রবেন।
বুধবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে নির্বাচিত ও মনোনীত পরিচালকদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন।

এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বারের প্রতিনিধি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বারের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার এবং বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি যশোদা জীবন দেবনাথ।

এছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত সহ-সভাপতি হলেন ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি শমী কায়সার, মাইজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাশেদুল হাসান চৌধুরী (রনি) এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মনির হোসেন।

এদিকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো.আমিন হেলালী, সহ-সভাপতি শমী কায়সার, রাশেদুল হাসান চৌধুরী (রনি), খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, যশোদা জীবন দেবনাথ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু, সহ-সভাপতি মো:আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খান, মো: আবুল ফয়সাল চৌধুরী, কেন্দ্রীয় সদস্য দয়াল কুমার বডুয়া প্রমুখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com