ঢাকা, , ,
ঢাকা, , ,

কঠিন চীবরদান ঘিরে পানছড়িতে বিজিবির নিরাপত্তা সহযোগিতার আশ্বাস

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

 

 

বুধবার (১৮ নভেম্বর) খাগড়াছড়ির পানছড়িতে জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শনকালে এ আশ্বাস দেন লোগাং জোন (৩ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা)।

 

 

উপজেলার সদর ইউনিয়নের কামিনী মেম্বারপাড়া এলাকায় অবস্থিত জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শনকালে জোন কমান্ডার বিহার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে উৎসবের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

 

 

পাশাপাশি বৌদ্ধ বিহারসহ পানছড়ি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জোন কমান্ডার।

 

 

পরিদর্শন শেষে বিহার কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে ফলের ঝুড়ি ও আর্থিক অনুদান তুলে দেন তিনি।

 

 

বিজিবি জানায়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক জোরদারে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com