ঢাকা, , ,
ঢাকা, , ,

৮ বছর ধরে পলাতক হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পরোয়ানাভুক্ত ৮ বছর ধরে পলাতক থাকা আসামি মো. সাহেদ হোসাইন ওরফে সাকেরকে (৩৬) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এটিইউয়ের একটি দল। এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি হিযবুত তাহরীরের পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালানোর সময় চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে মো. সাহেদ হোসাইন ওরফে সাকেরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের প্রচারণায় ব্যবহৃত বিভিন্ন উগ্রবাদী ব্যানার ও লিফলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে সিএমপি কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ব্যারিস্টার মাহফুজুল আলম বলেন, ২০১৫ সালে সাহেদ হোসাইন ওরফে সাকের জামিনে এসে আত্মগোপন যায়। এরপর দীর্ঘ ৮ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পুনরায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে যোগ দেয়। দীর্ঘদিন আদালতে অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গোয়েন্দা তথ্য ও নিজস্ব নজরদারির মাধ্যমে ৮ বছর ধরে পলাতক আসামি সাহেদ হোসাইনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জেইউ/এমএ

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com