ঢাকা, , ,
ঢাকা, , ,

আদাবরে দুপুরে গ্রেপ্তার, ভোরে হাজত থেকে পালালেন নারী মাদক কারবারি

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানার হাজতখানা থেকে লাবনী আক্তার (২০) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, শুক্রবার (২৯ ডিসেম্বর) শেখেরটেক এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনা আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়। ভোর ৫টার দিকে থানা হাজত থেকে কৌশলে ওই মাদক কারবারি পালিয়ে যায়। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারব।

ওসি মাহবুবুর রহমান বলেন, আদাবর থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে মিরপুরে তার নামে মাদক মামলা রয়েছে।

ওই নারীকে গ্রেপ্তারের পর মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম। মামলা নম্বর ২৬। আদাবর থানার মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আদালতে পাঠানোর জন্য আসামিকে থানার হাজতখানায় রাখা হয়। শনিবার সকালে আদালতে পাঠাতে গিয়ে পুলিশ আসামিকে খুঁজে না পেলে তোলপাড় সৃষ্টি হয়। আসামিকে খুঁজে বের করতে আদাবর থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।

এদিকে থানা হেফাজতে থাকা ওই নারী মাদক কারবারি পালানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও সবাইকে ফাঁকি দিয়ে কীভাবে থানার হাজতখানা থেকে ওই নারী পালিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এসএএ/এসএসএইচ

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com