ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া’র পিতা মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

খাগড়াছড়ি :
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়ার পিতা কিরণ রঞ্জন বড়ুয়া (৮৪) মারা গেছেন।

 

৮ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

 

কিরণ বড়ুয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা । তিনি বিএডিসির খাগড়াছড়ির উপ-পরিচালক হিসেবে দায়িত্ পালন করেন। বেশ কয়েক মাস যাবত তিনি শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

 

কিরণ চন্দ্র বড়ুয়ার মৃত্যু খবরে সেখানে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর সহ জেলা উপজেলার সংবাদকর্মী ও শুভাকাঙ্খীগন। এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

 

কিরণ রঞ্জন বড়ুয়া স্ত্রী , তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আগামীকাল শুক্রবার দুপুরে খাগড়াছড়ি শ্বশানে দাহক্রিয়া সম্পন্ন হবে বলে পরিবার সুত্রে জানা যায়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com