ঢাকা, , ,
ঢাকা, , ,

বিনা টিকিটে ট্রেনে উঠে জরিমানা গুনলেন ৭৫ যাত্রী

ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু একপ্রেস (৭৬৯) ট্রেনে টিকিট ছাড়া ৭৫ জন যাত্রী পাওয়া গেছে। এসব যাত্রীদের থেকে পরে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফেসবুকে দেওয়া একটি পোস্ট এ তথ্য জানিয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে রেলওয়ের পশ্চিমের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার লিখেছেন, ‘২৬ ফেব্রুয়ারি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি। আজকে মূলত দুইটি বিষয় পরিদর্শন করার পালা। একটা হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা আর একটা হলো বিনা টিকিটের যাত্রীদের শনাক্তকরণ। এই ট্রেনটি সকাল ৬টায় ঢাকা থেকে সাধারণত ছেড়ে আসে। এত সকালে যারা ট্রেনে পানি দেবেন কিংবা পরিষ্কার করবেন তারাই সঠিক সময় হাজির না হওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্ন সঠিকভাবে হয়নি। তাছাড়া পরিষ্কার করার আগেই ট্রেনে যাত্রী উঠে পড়ায় কাজটি জটিল হয়ে পড়ে।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘টিকেট চেকিং এর সময় লক্ষ্য করলাম এক ব্যক্তি দ্রুততার সঙ্গে আমাদের পাস করার চেষ্টা করলেন। জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি ওয়াশ রুমে যাবেন কিন্তু টিকিট দেখাতে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি তা দেখাচ্ছিলেন না। তাকে টিকিট কাটানো হলো কিন্তু এরপর আর ওয়াশরুমে গেলেন না। এক যাত্রীর নিকট টিকিট চাইলে তিনি অন বোর্ড অ্যাটেনডেন্টের কাছে চলে গেলেন এবং তার আত্মীয় বলে পরিচয় দিলেন। তার কাছে টিকিট চাইলে তিনি তা দেখাতে চাচ্ছিলেন না। বাধ্য হয়ে যাত্রী ও অ্যাটেন্ড্যান্টের দুজনেরই টিকিট কাটানো হলো। আজকে যাত্রী সংখ্যা ছিল যথেষ্ট কম, মাত্র ৭৫ জন টিকিট বিহীন যাত্রীকে শনাক্ত করে তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ ১৭ হাজার ১২০ টাকা আদায় করা হলো।’

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com